ওমরাহ সেবা

ওমরাহ সেবা

উত্তম সেবার ব্রত নিয়ে নিয়মিত ওমরাহ সেবা

ওমরাহ গুনাহ মাফের সাথে অর্থনৈতিক জীবনেও সমৃদ্ধি আনে । আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা হজ্জ ও ওমরাহ আদায় করো । কেননা, হজ্জ ও ওমরাহ দারিদ্র্য বিমোচন ও গোনাহ দূর করে দেয় ঠিক সেভাবে, যেভাবে হাঁপরের আগুন লোহা, সোনা ও রুপা থেকে ময়লা দূর করে দেয় ।’ (তিরমিজি: ৮১০)।  আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ থেকে পরবর্তী ওমরাহ পর্যন্ত মাঝখানের গোনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ।’ (বোখারি: ১৬৮৩, মুসলিম: ৩৩৫৫)।

আল খলিল এয়ার ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত হজ্জ ও ওমরাহ এজেন্ট ।আল খলিল এয়ার ইন্টারন্যাশনাল প্রতি মাসে বিভিন্ন প্যাকেজের আওতায় ওমরাহ পালনে আগ্রহীদের সেবা প্রদান করেন । ওমরাহ পালনের সময় সৌদি আরবে অভিজ্ঞ গাইড, হারাম শরীফ ও মসজিদে নববীর খুব কাছে থাকার ব্যবস্থা, দেশীয় স্বাস্থ্য সম্মত খাওয়া দাওয়া ও ট্রান্সপোর্ট সহ যাবতীয় প্রয়োজনীয় সেবা সমূহ অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে পালন করে যেন ওমরাহ পালনকারীগন সহজ ও ঝামেলাহীন ওমরাহ পালনে সক্ষম হয় । তাছাড়া, মক্কা ও মদিনায় দর্শণীয় স্থান সমূহ পরিদর্শন ও জিয়ারাহ সব প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত থাকে। আল খলিল এয়ার ইন্টারন্যাশনাল সবসময় ওমরাহ পালনকারীদের সেবা প্রদানে অভিজ্ঞতা ও আন্তরিক আতিথেয়তার স্বাক্ষর রাখে ।

ভিআইপি প্যাকেজ

ষ্ট্যান্ডার্ড প্যাকেজ

ইকোনমি প্যাকেজ

আল-খলীল এয়ার ইন্টারন্যাশনাল — উমরাহ গ্রুপ শিডিউল ২০২৬

আল-খলীল এয়ার ইন্টারন্যাশনাল-এর মাধ্যমে পবিত্র উমরাহ পালনের জন্য থাকছে সুপরিকল্পিত ও আরামদায়ক উমরাহ গ্রুপ প্যাকেজ ২০২৬। সম্মানিত উমরাহ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমাদের প্রতিটি প্যাকেজে রয়েছে প্রয়োজনীয় সকল ভ্রমণ ও সেবার ব্যবস্থা।

আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে:
✈️ এয়ার টিকেট
🕋 উমরাহ ভিসা
🏨 মক্কা ও মদিনায় হোটেল ব্যবস্থা
🍽️ তিন বেলা খাবার
🚌 সম্পূর্ণ ট্রান্সপোর্ট ব্যবস্থা
🎫 রিটার্ন এয়ার টিকেট
🕌 মক্কা ও মদিনা জিয়ারত
👨‍💼 অভিজ্ঞ ম্যানেজমেন্টের সার্বক্ষণিক তত্ত্বাবধান

আমাদের লক্ষ্য হলো আপনার পবিত্র উমরাহ যাত্রাকে নিরাপদ, আরামদায়ক ও স্মরণীয় করে তোলা।

আল-খলীল এয়ার ইন্টারন্যাশনাল — আপনার উমরাহ যাত্রার বিশ্বস্ত সঙ্গী।

আপনি কি ওমরাহ পালনে আগ্রহী?

আল খলিল এয়ার ইন্টারন্যাশনাল

প্যাকেজে যা যা অন্তর্ভূক্ত থাকবে